শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

রংপুরে কৃষককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

রংপুরে কৃষককে কুপিয়ে হত্যা

রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা এলাকায় সাদ্দাম হোসেন (৩৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে তার মরদেহ ওই থানা এলাকার রনচন্ডি ধনিরপাড় থেকে উদ্ধার করে হাজিরহাট থানা পুলিশ। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুত্রবধূর হাতে প্রাণ গেল শাশুড়ির

নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার তহির উদ্দিনের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সাদ্দাম হোসেন পেশায় একজন কৃষক হলেও তিনি মাঝে মধ্যে অটোরিকশা ও ট্রাক চালাতেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে আনুমানিক ৫০০ গজ দূরে তার ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল মর্গে পাঠায়।

আরও পড়ুন: শ্রমিকলীগ কর্মী হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার


বিজ্ঞাপন


পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। 

রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী জানান, নিহতের গলা-পিঠ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর