বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

কারাগার থেকে বের হওয়ার ৪ দিনের মাথায় যুবলীগ নেতার দু’পায়ের রগ কর্তন

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ০৮:৩৩ এএম

শেয়ার করুন:

কারাগার থেকে বের হওয়ার ৪ দিনের মাথায় যুবলীগ নেতার দু'পায়ের রগ কর্তন

কারাগার থেকে জামিনে বের হওয়ার ৪ দিনের মাথায় যুবলীগ নেতা হাসানুর রহমান হাসুর দুই পায়ের রগ কেটে দিয়েছে হামলাকারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সকালে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে নিয়ে ঢাকায় রওয়ানা করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় শহরের সাহেব বাড়ি ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ জুন) হত্যা মামলা থেকে জামিনে বের হন তিনি।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আহত হাসুর স্ত্রী ছালমা খাতুন বলেন, সন্ধ্যায় আম কেনার জন্য আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর আমাকে ফোন দিয়ে বলে, আমাকে হাবীব ও রাব্বিরা কুপিয়েছে। পরে আমরা দ্রুত হাসপাতালে এসে দেখি তার দুই পায়ের রগ কেটে দিয়েছে। পূর্ব শক্রতার জেরে নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর তার লোকজন দিয়ে আমার স্বামীর ওপর হামলা চালিয়েছেন। এর আগেও আমার স্বামীর হাতের আঙুল কেটে দেয়। এবার তার দুই পায়ের রগ কেটে দিয়েছি। হত্যার উদ্দেশে বার বার আমার স্বামীর ওপর হামলা করছে তারা। আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযানে রয়েছে।

আরও পড়ুন

যুবলীগ কার্যালয়ে কিশোর গ্যাংয়ের হামলা, নারী নেত্রীর শ্লীলতাহানি

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নাটোর পৌরসভার ভেতরে ঠিকাদারী কাজের টাকা ভাগাভাগি নিয়ে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও ওয়াড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসু মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো অস্ত্রের আঘাতে সিহাব হোসেন শিশির নামে একজন নিহত হন। এ সময় হাসুর হাতের আঙুল কেটে যায়। এ ঘটনায় পুলিশ হিরো ও হাসুকে আটক করে। পরে দু’জনই জামিনে বের হন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর