চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
শনিবার (২২ জুন) সকাল পৌনে ১১টায় গোমস্তাপুর সড়ক এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত কলেজ ছাত্রের নাম মো. মোখছেদুজ্জামান মিহাদ (১৮)। সে গোমস্তাপুর উপজেলার রহনপুর চিনিয়াতলা গ্রামের মো. আসাদুল রহমানের ছেলে।
নিহতের চাচা আব্দুল আলিম জানান, তার ভাতিজা মো. মোখছেদুজ্জামান মিহাদ ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
আরও পড়ুন
কেএনএফের আরও ৩ সদস্য কারাগারে
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, নিহত ব্যক্তি রহনপুর হতে বাড়ি ফেরার পথে চিনিয়াতলা প্রাইমারি স্কুলের সামনে নিজেই মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে




