শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

কেএনএফের আরও ৩ সদস্য কারাগারে

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২২ জুন ২০২৪, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

কেএনএফের আরও ৩ সদস্য কারাগারে

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও তিন সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (২২ জুন) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার এ আদেশ দেন।


বিজ্ঞাপন


গ্রেফতার কেএনএফ সদস্যরা হলেন, গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮) ও জেফানিয়া বম (১৯)। তারা সকলেই রুমা উপজেলার পাইন্দু ইউপির ৭ নম্বর ওয়ার্ড হ্যাপী হিল পাড়ার বাসিন্দা।

আদালতে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক প্রিয়েল পালিত জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা করা হয়।

এসব মামলায় আসামিদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার হন সন্দেহভাজন ১০৮ কেএনএফ সদস্য। তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর