শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৬

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২১ জুন ২০২৪, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৬

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল জেলার অংশে গত পাঁচ দিনে পৃথক পাঁচটি দুর্ঘটনায় ছয় ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের তালিকায় তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। এদিকে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে প্রতিদিন অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৯ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের আটিপাড়া এলাকায় বররযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে গ্রেট বিক্রমপুর নামে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বৃষ্টি আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিএনজিতে ট্যাংকলরির ধাক্কা, শিশু নিহত

উজিরপুর উপজেলার শিকারপুর এলাকায় মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাতে মহাসড়ক পার হতে গিয়ে সাকুরা পরিবহনের ধাক্কায় ইসমাইল ব্যাপারী (৭৫) নিহত হয়েছেন। রোববার (১৬ জুন) নগরীর কাশিপুর এলাকার মহাসড়কে ব্যাপারী পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চালকের সহকারী মো. সোহাগ (১৯) ও কুমিল্লার বাসিন্দা অজ্ঞাতনামা সুপারভাইজার (৪০) মারা যান। 

শনিবার (১৫ জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে দু’টি থ্রি-হুইলারের সংঘর্ষে স্বপ্না বেগম (৫০) মারা যান।

আরও পড়ুন: বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত


বিজ্ঞাপন


বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, মহাসড়কে গতিসীমা মেনে গাড়ি চালাতে চালকদের দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া রুটপারমিট ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে একাধিক চালককে অর্থদণ্ড করা হয়েছে। নিরাপদ যাত্রা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর