শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু 

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ২০ জুন ২০২৪, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রওশন আরা (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিহত রওশন আরা ওই এলাকার আজিজার রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দেন রওশন আরা। এ সময় লাইনের ত্রুটির কারণে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু


বিজ্ঞাপন


আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর