শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ০৮:২৫ পিএম

শেয়ার করুন:

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মুত্যু হয়েছে। 

শুক্রবার (১৪ জুন) সকালে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছি দক্ষিণপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

মৃত রাহিমা খাতুন ওই গ্রামের সমুজ আলীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির ও প্রতিবেশীরা জানান, সকালের দিকে রহিমা খাতুন বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন, বাথরুমের টেঙ্কিতে পানি উঠানোর জন্য মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। দীর্ঘক্ষণ মোটর চলার শব্দ শুনে তার স্বামী সমুজ আলী ঘর থেকে বাহিরে বের হয়ে দেখেন স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কালীগঞ্জে এমপি আনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


বিজ্ঞাপন


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মহেশপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর