শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ২০ জুন ২০২৪, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে পানিতে ডুবে তোরা মনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ জুন) সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বরগুনায় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান 

তোরা মনি উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের গৌড়াকান্দা গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির সামনে পানিতে পড়ে গিয়ে তোরা মনি নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকালে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

আরও পড়ুন: ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত


বিজ্ঞাপন


মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর