বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

মৌলভীবাজারে পশুর হাট পরিদর্শনে এসপি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ০৯:৪০ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে পশুর হাট পরিদর্শনে এসপি

মৌলভীবাজারে কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার মনজুর রহমান।

শনিবার (১৫ জুন) বিকেলে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন করেন পুলিশ সুপার।ৎ


বিজ্ঞাপন


আরও পড়ুন: বগুড়ার শেরপুরে লাশ উদ্ধার

তিনি হাটের ক্রেতা-বিক্রেতা এবং ইজারাদারদের সঙ্গে হাটের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেন এবং সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

এ সময় পুলিশ সুপার বলেন, আমরা জেলার বেশ কয়েকটি পশুর হাট পরিদর্শন করেছি। জেলার স্থায়ী এবং অস্থায়ী কোনো হাটেই কোরবানির পশু আনার ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। হাটের ইজারাদার এবং ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে এমন কোনো অভিযোগও পাওয়া যায়নি।

আরও পড়ুন: এমপি আনারের হত্যাকারীদের ফাঁসি দাবি


বিজ্ঞাপন


হাটের আইনশৃংখলা রক্ষা এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সেখানে জাল টাকার নোট শনাক্ত করার মেশিনও রাখা হয়েছে বলে তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন - অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর