শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

বগুড়ার শেরপুরে লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ার শেরপুরে লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরের গজারিয়া গ্রামে মুকুল সরকার (৪৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে গ্রামের একটি দোকানের পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুত্রবধূর হাতে প্রাণ গেল শাশুড়ির

মুকুল সরকার ওই গ্রামের শামসুল সরকারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল সরকার রাতের খাবার খেয়ে শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় তাকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। 

পরে শনিবার সকালে স্থানীয় লোকেরা ফজর নামাজ পড়ে বাজারে এলে খোকনের দোকানের পেছনে মুকুল সরকারের লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তারা এসে লাশ উদ্ধার করে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় ২ জন নিহত

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর