বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বগুড়ায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর সন্ধান মিলেনি

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর সন্ধান মিলেনি

বগুড়ার শেরপুরের ধড়মোকাম এলাকায় খেলা করার সময় করতোয়া নদীতে পড়ে নাহিদ হাসান (৫) নামের এক শিশু নিখোঁজ হয়।

শনিবার (১৫ জুন) বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেনি।

আরও পড়ুন: গাজীপুরে পানিতে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের মামুন ড্রাইভারের ছেলে নাহিদ হাসান শুক্রবার সন্ধ্যায় সহপাঠীদের সঙ্গে নদীর পারে খেলা করছিল। এ সময় হঠাৎ করে নাহিদ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

পরে সহপাঠীরা এসে বিষয়টি তার পরিবারকে জানালে তারা শেরপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। শেরপুর ফায়ার সার্ভিস রাতে অভিযান চালালে শিশুর সন্ধান না পেয়ে রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়। শনিবার রাজশাহী থেকে এসে ডুবুরি দল বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে শিশুর সন্ধান না পেয়ে অভিযান বন্ধ ঘোষণা করে।

আরও পড়ুন: হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ সিভিল ডিফেন্স কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, শিশুর পরিবারের লোকজন সঠিকভাবে তথ্য দিতে না পারায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর