শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ১০:০১ পিএম

শেয়ার করুন:

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফাইজা (৮) ও ওমর ফারুক (৬) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কীর্তনখোলায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

ফাইজা স্থানীয় মাদরাসায় তৃতীয় শ্রেণিতে ও ওমর ফারুক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো। তাদের বাবার নাম কামাল হোসেন।

শিশুদের বাবার বন্ধু তুহিন হায়দার জানান, দুপুরে সবার অগোচরে শিশু দু’টি বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে দুই শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গাজীপুরে পানিতে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু


বিজ্ঞাপন


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা হোসেন বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, কোনো ধরনের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর