শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নীলফামারী সদরে পানিতে ডুবে সিনথিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭জুন) বিকেলে সদরের টুপামারি এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভিরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুটি ওই এলাকার শরিফুল ইসলামের মেয়ে।

আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে এক নারীসহ ৩ জনের মৃত্যু


বিজ্ঞাপন


নিহতের স্বজনরা জানান, আজ বিকেলে শিশুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি তানভিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর