মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

নদীতে ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ১১:২০ এএম

শেয়ার করুন:

নদীতে ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় নদীতে ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর আজহার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলার তাত্তাকান্দা এলাকার ঘাটের কাঁকন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার বাড়ির পাশে কাঁকন নদীতে তাত্তাকান্দা ঘাটে গোসল করতে নামে আজহারসহ ৪/৫ শিশু। সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায় আজহার।

নিহত শিশু আজহার রায়পরা পৌরসভার তাত্তাকান্দা এলাকার ফকির বাড়ির জামান ফকিরের ছেলে।

আরও পড়ুন

সরাইলে কার্টনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

পৌরসভার কাউন্সিলর মো. মোকারম হোসাইন জানান, গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় আজহার। এই সময় তার সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। অনেক খোঁজাখুঁজির পরেও তার লাশের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় ঘাটের আনুমানিক ৪০০ মিটার দূরে কচুরি পানার সঙ্গে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ।

এ ব্যাপারে রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় শিশু আজহার লাশ উদ্ধার করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর