বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে প্রাইভেটকার-ট্রা‌ক সংঘ‌র্ষ, নিহত ২  

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ১১:০৫ এএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে প্রাইভেটকার-ট্রা‌ক সংঘ‌র্ষ, নিহত ২  

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে প্রাইভেটকার ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দু’জন নিহত হ‌য়ে‌ছেন।

এ সময় আহত হ‌য়ে‌ছেন আরও ৪ জন। আহত‌দের উদ্ধার করে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

তাৎক্ষ‌ণিকভা‌বে হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

বৃহস্প‌তিবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দি‌কে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার বাগু‌টিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

আরও পড়ুন

পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ২

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, দু’টি প্রাইভেটকার ময়মন‌সিংহের দি‌কে যা‌চ্ছিল। এ সময় বাগু‌টিয়া এলাকায় পৌঁছলে সাম‌নের এক‌টি প্রাইভেটকা‌রের সঙ্গে টাঙ্গাইলগামী ট্রা‌কের সংঘর্ষে প্রাইভেটকার‌টি খা‌দে প‌ড়ে যায়। প‌রে পেছ‌নে থাকা আরেক‌টি প্রাইভেটকা‌রের সঙ্গে ওই ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই দু’জন নিহত হন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর