বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপভ্যানের ধাক্কায় ‍মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আবদুস সালাম জানান, পিকআপভ্যানটি টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে হামিদপুর এলাকায় বিপরীতমুখী এক মোটরসাইকেলকে ওই পিকআপভ্যানটি চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ‍দুই আরোহীর মৃত্যু হয় এবং আহত হন একজন।

আহত যুবককে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহত দুই আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি। 

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর