‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ স্লোগানে ঝালকাঠির নলছিটিতে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।
শনিবার (৮ জুন) বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। আগামী ১৪ জুন পর্যন্ত চলবে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই কর্মসূচি।
বিজ্ঞাপন
সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি খন্দকার মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।
প্রতিনিধি/এসএস




