শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

মৌলভীবাজারে বিষধর গ্রিন পিট ভাইপার উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে বিষধর গ্রিন পিট ভাইপার উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাঢ় সবুজ রঙের গ্রীন পিট ভাইপার নামের একটি সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বার্মিজ অজগর উদ্ধার 

এর আগে বৃহস্পতিবার (৬জুন) রাতে শ্রীমঙ্গলের নতুন বাজার কলার আড়ত থেকে এই সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আড়তের কলাগুলো আলাদা আলাদা করে রাখতে গিয়ে গাঢ় সবুজ রঙের গ্রীন পিট ভাইপার নামের এই সাপটি দেখতে পায় শ্রমিকরা। তখন তারা চিৎকার দিলে আশপাশের সবাই দেখতে আসেন সাপটিকে। পরে স্থানীয় বন্যপ্রাণী সেবা সংস্থাকে খবর দেন তারা।

শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বজল দেব জানান, কলার আড়তে সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন দোকানদাররা। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এ বিষধর সাপটিকে। তখন সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসছে বিষধর সাপ 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সাপটিকে সুস্থ থাকায় আজ শুক্রবার বিকেলে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, দেশের সব সাপের মধ্যে সবুজ রঙের এই সাপটি দেখতে অপূর্ব সুন্দর। সাপটি সাধারণত ব্যাঙ, পাখি, ইঁদুর ইত্যাদি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী খেয়ে জীবনধারণ করে থাকে। তবে এ বন্যপ্রাণীটির প্রধান খাদ্য ইঁদুর।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর