মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাপের কামড়ে শাহানাজ পারভীন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

রোববার (২ জুন) সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে সাপের কামড়ে মারা যান তিনি। নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ট্রেনিং ক্লাসে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষিকা মৌসুমী 

গৃহবধূ শাহানাজ পারভীন ওই এলাকার হুমায়ুন কবীর ওরফে সালাউদ্দিনের স্ত্রী।

পরিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির কাজ করছিল শাহানাজ পারভীন। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড়ে দিলে বাড়ির লোকজন টের পান। পরে তারা ওই গৃহবধূকে কবিরাজের কাছে নিয়ে যান। 

আরও পড়ুন: অভয়নগরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ

সেখান থেকে বাড়ি ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান শাহানাজ পারভীন।

নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে শাহানাজের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর