সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হলেন সাবেক এমপি, প্রভাব খাটানোর অভিযোগ

জেলা প্রতিনিধি, কুমিল্লা 
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

চেয়াম্যান প্রার্থীর এজেন্ট হলেন সাবেক এমপি, প্রভাব খাটানোর অভিযোগ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এক চেয়াম্যান প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হয়েছেন। একইসাথে ওই এমপির বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী চেয়ারম্যান পদপ্রার্থী সাহিদা বেগমের (ঘোড়া) মেয়ে খাদিজা বিনতে রোশনের (দোয়াত-কলম) প্রধান নির্বাচনী এজেন্ট হয়েছেন দেবীদ্বারের দু’বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রকাশ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় এমপিকে নোটিশ

এই নিয়ে উপজেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে প্রভাব খাটানো অভিযোগ পাওয়া গেছে ওই এমপির বিরুদ্ধে।

স্থানীয়রা বলছেন যে বর্তমান এমপি আবুল কালাম আজাদের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদকে হারানোর জন্য ফখরুল নিজেই চেয়াম্যান প্রার্থী খাদিজার প্রধান এজেন্ট হয়েছেন। 

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন (আনারস)  বলেন, সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল দোয়াত-কলম মার্কার প্রধান এজেন্ট হয়ে উপজেলায় ঘুরে বেড়াচ্ছেন। আমাকে ফেল করানোর জন্য তিনি প্রকাশ্যে কাজ করছেন। আমার নেতা-কর্মীদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যশোর সদর উপজেলার স্থগিত নির্বাচন আগামী ৫ জুন

এ ধরনের অভিযোগের বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে একাধিকবার ফোন এবং খুদে বার্তা পাঠালেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একজন ভোটার হিসেবে যে কেউ তার পছন্দের প্রার্থীর নির্বাচনী এজেন্ট হতে পারেন। তাছাড়া তিনি তো বর্তমানে এমপি না।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর