সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

সোনাগাজীতে সিল মারা ব্যালট নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

সোনাগাজীতে সিল মারা ব্যালট নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগ নেতা আটক

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে পরে সেই ব্যালট হাতে নিয়ে ছবি তুলে ফেসবুকে প্রচার করায় সোনাগাজী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মিশুকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে তিনি দক্ষিণ চরসাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।


বিজ্ঞাপন


ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ছাত্র লীগের ওই নেতা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটনকে দোয়াত-কলমে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াতুল হক বিটুকে টিউবওয়েল প্রতীকে ভোট দিয়েছেন।

ফেসবুকে ছবি প্রচার করে তিনি লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। তিনি ওই কেন্দ্রে দোয়াত কলম প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটনের এজেন্ট হিসাবেও দায়িত্বে ছিলেন।

এ বিষয়ে ইয়াকুব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভোট শুরু হয়েছে তাই খুশিতে এমনটা করেছি। ভুল করেছি, ছোট ভাই হিসেবে মাফ করে দিয়েন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার পল্লবী চাকমা বলেন, আমি ঘটনা জেনেছি। ওই লোক ভোট কেন্দ্রে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেন্দ্রে যাচ্ছেন। তিনি এবিষয়ে পরবর্তী পদক্ষেপ নিবেন।

রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ফেনীর ৩টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে জালভোটের অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। আটকদের মাঝে ১ জন সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর