শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বজ্রপাতে ১ শিশু শিক্ষার্থীর মৃত্যু 

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 
প্রকাশিত: ১৬ মে ২০২৪, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

বজ্রপাতে ১ শিশু শিক্ষার্থীর মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রিশাত (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু 

নিহত শিশুটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে। 

বজ্রপাতে মৃত রিশাতের চাচা তারেক জানান, আজ বিকেলে কালবৈশাখী ঝড় শুরু হলে রিশাত আম কুড়াতে যায়। ঝড়ের সময় বজ্রপাত হলে সে মারা যায়। তার লাশ বাগানে পড়ে ছিল। ঝড় শেষে স্থানীয়রা আম বাগানে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে। 

আরও পড়ুন: গাইবান্ধায় বজ্রপাতে যুবকের মৃত্যু


বিজ্ঞাপন


চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাকসুদ রুপক বজ্রপাতে শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর