শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০২ মে ২০২৪, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রাজবাড়ী শহরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় আপাতত রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া ও রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৭টায় জেলা শহরের ২ নম্বর রেলগেটে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সকালে রাজবাড়ীর ২ নম্বর রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে প্রবেশ করার সময় লাইনচ্যুত হয়। আপাতত এই রুটে সব রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। পোড়াদহগামী লোকাল সাটল ট্রেন পাচুরিয়া রেলস্টেশনে দাঁড়িয়ে আছে।

রাজবাড়ীতেই উদ্ধারকারী রিজার্ভ ট্রেন রয়েছে। খুব শিগগিরই লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর