শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নাম না জানা এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে খিলগাঁও রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাতে খিলগাঁও রেলগেটের রেললাইন দিয়ে পার হচ্ছিলেন যুবকটি। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে শরীর থেকে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যায় ওই যুবক।


বিজ্ঞাপন


চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর