শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে ২ মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ২ মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ হোসেন (২১)  নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকালে জয়পুরহাট -হিলি সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সৌরভ হোসেন জেলার পাঁচবিবি উপজেলার খাস বাড্ডা গ্রামের মোমিন হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরিক্ষার্থী। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, সৌরভ হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে জয়পুরহাট শহরের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৌরভ  গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর