সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটের বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাহবুব হোসেন (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব হোসেন পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের মোজাহার আলীর ছেলে। 


বিজ্ঞাপন


পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান জানান, মাহবুব হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকার গরুর খামার থেকে থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন। পথে  একটি বালুবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলেটিকে সামনের থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, স্থানীয়রা  ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর