রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

এবার আলীকদমে তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলা

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ এএম

শেয়ার করুন:

এবার আলীকদমে তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলা
ফাইল ছবি

থানচির পর এবার বান্দরবানের আলীকদমের ২৬ মাইল এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান সাংবাদিকদের বলেন, উপজেলার ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় চেকপোস্টে তল্লাশি করার জন্য একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু গাড়িটি না থেমে চেকপোস্টের দিকে ছুটে আসছিল, তখন দায়িত্বরত পুলিশ ও সেনা সদস্যরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় গাড়ি থেকেও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়।

আরও পড়ুন

ঘণ্টাখানেক গোলাগুলির পর থানচিতে থমথমে পরিস্থিতি

তিনি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় হতাহতের কোনো তথ্য আমাদের কাছে নেই।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি উপজেলায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)। রাত সাড়ে ৯টার দিকে গোলাগুলি থামলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে রুমায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। তিনি এখন র‍্যাবের বান্দরবান কার্যালয়ে রয়েছেন। 

প্রতিনিধি/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর