মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

ভাসানচরে বিস্ফোরণে দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩ এএম

শেয়ার করুন:

ভাসানচরে বিস্ফোরণে দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

নোয়াখালীর ভাসানচরে বিস্ফোরণের ঘটনায় তিন বছর বয়সী আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রুশমিনা আক্তার।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় দগ্ধ নয়জনের মধ্যে পাঁচ শিশুর মৃত্যু হলো।


বিজ্ঞাপন


রুশমিনার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি জানান, শিশুটির ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুন

গাজীপুরে কারখানায় মেশিন বিস্ফোরণ, শ্রমিক নিহত

গত ২৪ ফেব্রুয়ারি সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ নয়জন দগ্ধ হন।

ওইদিন সন্ধ্যায় রাসেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। বাকি আটজনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুই শিশুর মৃত্যু হয়। বুধবার দুপুরে ও রাতে আরও দুই শিশুর মৃত্যু হয়।


বিজ্ঞাপন


এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর