সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

গাজীপুরে কারখানায় মেশিন বিস্ফোরণ, শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে কারখানায় মেশিন বিস্ফোরণ, শ্রমিক নিহত

গাজীপুরের ধীরাশ্রমের ভারারুল এলাকায় একটি কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

নিহত শ্রমিকের নাম লিখন মিয়া (২৫)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রমের ভারারুল এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড কারখানায় দুপুরে একটি লেমিনেশন মেশিন বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বিস্ফোরণে সৃষ্ট আগুনে ঘটনাস্থলে লিখন মিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ছয়জন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, কারখানায় মেশিন বিস্ফোরণে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর