শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

চট্টগ্রাম-৯ আসনে বিপুল ভোটে এগিয়ে নওফেল

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রাম-৯ আসনে বিপুল ভোটে এগিয়ে নওফেল
ফাইল ছবি

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

এই আসনের ১৪২ কেন্দ্রের মধ্যে ১৮ কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৌকা প্রতীক নিয়ে  নওফেল পেয়েছেন ১৭ হাজার ৭৮৮ ভোট। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সানজিদ রশিদ চৌধুরী পেয়েছেন ১৭১ ভোট।


বিজ্ঞাপন


জানা গেছে, চট্টগ্রাম-৯ আসনে ১৪২ কেন্দ্রে ভোটার ৪ লাখ ৯ হাজার ৫৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

প্রতিনিধি/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর