সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জিএম কাদের-রাঙ্গাসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫ স্থগিত ৩

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

জিএম কাদের-রাঙ্গাসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ, ৫ জনের বাতিল, স্থগিত ৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৩টি সংসদীয় আসনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।

যাচাই-বাছাইয়ে জিএম কাদের-রাঙ্গাসহ ১৯জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। সেই সঙ্গে ৫জনের মনোনয়ন পত্র বাতিল ও ৩ জনের স্থগিত করা হয়েছে।

এর আগে সকালে মামলা সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। পরে প্রয়োজনীয় কাগজ সংযুক্ত করায় বিকেলে বৈধ ঘোষণা করা হয়।

শনিবার (২ ডিসেম্বর) সকালে ও বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৩টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সকাল ও বিকেলে করা হয়। যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ, বাতিল ও স্থগিত ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল ও স্থগিতকারীদের আপিল করার সুযোগ রয়েছে।

রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দাখিল করা ১২জনের মধ্যে ২জনের স্থগিত ও ১জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মামলা সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে বাংলাদেশ সাংষ্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া ও বাংলাদেশ ওয়াকার্স পার্টির বখতিয়ার হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয় এবং ভোটার তালিকায় অসংলগ্ন তথ্য দাখিল করায় স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাচাই বাছাই কার্যক্রমে রংপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার, জাতীয় পার্টির বহিস্কৃত রওশনপন্থী নেতা বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, শাহিনুর আলম, মো. মঞ্জুম আলী, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপল্স পার্টির হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়ের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন: রংপুরের ৬টি আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৬জন। যাচাই-বাছাই কার্যক্রমে বিএনএফ প্রার্থী জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার ও সুমনা আক্তারের তথ্য অমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়। এছাড়াও রংপুর ২ আসনে আওয়ামীলীগ প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল ও জাকের পার্টির আশরাফ উজ জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

Rangpur

রংপুর-৩ (সিটি কর্পোরেশন ও সদর) আসনে মোট ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দাখিল করা ৯জনের বাংলাদেশ কংগ্রসের একরামুল হকের মনোনয়ন স্থগিত ও সমর্থকের স্বাক্ষর অমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী এটিএম রাকিবুল বাশারের মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের তুষার কান্তি মন্ডল, জাতীয় পার্টির জিএম কাদের, জাসদের সহিদুল ইসলাম, জাকের পার্টির লায়লা আন্জুমান আরা বেগম, ন্যাশনাল পিপলস পার্টির সফিউল আলম, বিএসপির আব্দুর রহমান রেজু ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুর ১, ২, ৩  সংসদীয় আসনে ২৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ, ৫ জনের বাতিল ও ৩ জনের স্থগিত করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল ও স্থগিতকারীদের আপিল করার সুযোগ রয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে প্রার্থী, তাদের সমর্থক, প্রস্তাবক, পুলিশ প্রশাসন, বাংলাদেশ ব্যাংক, বিদ্যুৎ বিভাগ ও নির্বাচন অফিসের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর