সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরের ৬টি আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

রংপুরের ৬টি আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে রংপুরের ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। মনোনয়পত্র দাখিলের শেষ দিনে রংপুরের ৬টি আসনে মনোনয়ন দাখিল করেছেন ৪৯ জন প্রার্থী। এরমধ্যে স্বশরীরে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বানিজ্যমন্ত্রী টিপু মুনশি, সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। জাতীয় পার্টির চেয়ারম্যান স্বশরীরে না এলেও তাঁর পক্ষে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ মনোনয়ন পত্র দাখিল করেন। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নিজ নিজ সংসদীয় আসনে মনোনয়পত্র দাখিল করেন তারা। মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রংপুর জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসান।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা। রংপুরের ৬ টি আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পাটি, তৃণমুল বিএনপি, ন্যাশনাল পার্টি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএ, জাকের পার্টি,  বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। 

রংপুর-১ ( সিটি’র আংশিক ও গংগাচড়া) আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামীলীগের এডভোকেট রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির এইচ এম শাহরিয়ার আসিফ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি বখতিয়ার হোসেন, তৃণমুল বিএনপি’র বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস এর শ্যামলী  রায়, স্বতন্ত্র হিসেবে মশিউর রহমান রাঙ্গা, আসহাদুজ্জামান বাবলু, শাহিনুর আলম, মঞ্জুম আলী, মোশারফ হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল, জাকের পার্টি আশরাফ উজ জামান, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ এর জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্বনাথ সরকার, সুমনা আক্তার মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর উপজেলা) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের তুষার কান্তি মন্ডল, জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, জাকের পার্টির লায়লা আন্ঞুজম আরা বেগম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি’র শফিউল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, স্বতন্ত্র প্রাথী হিসেবে মোছা. আনোয়ারা ইসলাম রানী, এটিএম রাকিবুল বাশার মনোনয়পত্র দাখিল করেছেন।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ৪ জন প্রাথী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের টিপু মুনশি ও জাতীয় পার্টির মোস্তফা সেলিম, বাংলাদেশ কংগ্রেস সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র হাকিবুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের রাশেক রহমান, জাতীয় পার্টির আনিছুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম মন্ডল, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান, বাংলাদেশ সুপ্রীম পার্টি আব্দুল ওয়াদুদ মিয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এনামুল হক, জাকের পার্টি শামীম মিয়া, বিএনফ আব্দুল বাতেন ও স্বতন্ত্র জাকির হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির নুর আলম মিয়া, জাকের পার্টির বেদারুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) হুমায়ুন ইজাজ, তৃণমুল বিএনপি’র ইকবাল হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টি’র জাকারিয়া হোসেন, বাংলাদেশ কংগ্রেস মাহবুল আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম ও তাকিয়া জাহান চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর