মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকায় উড্ডয়নের পর হঠাৎ ৪ হাজার ফুট নিচে নামল বিমান, বড় বিপদ থেকে রক্ষা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম

শেয়ার করুন:

ঢাকায় উড্ডয়নের পর হঠাৎ ৪ হাজার ফুট নিচে নামল বিমান, বড় বিপদ থেকে রক্ষা

ঢাকা থেকে উড্ডয়নের মাত্র ১৫ মিনিটের পর আকাশেই বড় বিপদের মুখে পড়ে কাতার এয়ারওয়েজের একটি বিমান। আকস্মিক এয়ার পকেটে পড়ে প্রচণ্ড ঝাঁকুনির সৃষ্টি হলে মুহূর্তেই প্রায় ৪ হাজার ফুট উচ্চতা হারিয়ে নিচে নেমে আসে বিমানটি। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত বড় বিপদ থেকে রক্ষা পান বিমানের যাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের কপ-৩১ (COP31) জলবায়ু সম্মেলন কভার করতে যাওয়া সংবাদকর্মীসহ সাধারণ যাত্রীরা এই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন।

বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে একাধিক সাংবাদিকও ছিলেন। যারা জলবায়ু সম্মেলন কভার করতে তুরস্ক যাচ্ছিলেন।

পুরো ঘটনার বর্ণনা দিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রহমান জাহাঙ্গীর জানান, ঢাকা থেকে উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পরই হুট করে এয়ার পকেটে পড়ে বিমানটি প্রচণ্ড ঝাঁকুনির শিকার হয়। মুহূর্তের মধ্যে বিমানটি ৯ হাজার ফুট উচ্চতা থেকে প্রায় ৫ হাজার ফুটে নেমে আসে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, মনে হচ্ছিল পাইলট বুঝি বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় পুরো কেবিনে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রীর মনে হয়েছিল, এটিই হয়তো তাদের জীবনের শেষ মুহূর্ত।

জীবনে এমন ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি আগে কখনো হননি বলে জানান ফ্লাইটে থাকা যাত্রীরা। তবে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির মধ্যেও পাইলট শেষ পর্যন্ত বিমানের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হন এবং বিমানটি নিয়৷ গন্তব্যে রওনা হন।

বিমানটির যাত্রীরা নিরাপদ গন্তব্যে পৌঁছানোর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর