রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী রিয়াদ এয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

Air

সৌদি আরবের বিভিন্ন গন্তব্য থেকে বাংলাদেশে ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে রিয়াদ এয়ার।

রোববার (১২ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সচিবালয়ে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এই আগ্রহ প্রকাশ করেন।


বিজ্ঞাপন


আলোচনায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রণালয় জানায়, এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের এয়ারলাইন্স রিয়াদ এয়ারের বাংলাদেশে স্টেশন চালু ও ফ্লাইট পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী ঢাকার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার ব্যাপারে সৌদি আরবের দৃষ্টি আকর্ষণ করেন। 

Biman

মন্ত্রী বাংলাদেশের যাত্রী সাধারণের জন্য সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর সেবার মান আরো উন্নয়নের ওপর গুরুত্ব দেন। রাষ্ট্রদূত এয়ারলাইন্সগুলোর সেবার মান দ্রুত উন্নয়নের ব্যাপারে আশ্বাস দেন।


বিজ্ঞাপন


সৌদি আরবের একটি নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স রিয়াদ এয়ার। এটি সৌদি ভিশন ২০৩০ প্রকল্পের অংশ।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর