মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

ঘন কুয়াশায় ফ্লাইট বিলম্ব, মালদ্বীপ প্রবাসীদের বার্তা পাঠাল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

biman
ঘন কুয়াশায় ফ্লাইট বিলম্ব। ফাইল ছবি

শীতের সঙ্গে ঘন কুয়াশা। ফলে মালদ্বীপ টু ঢাকা এবং ঢাকা টু মালদ্বীপ ফ্লাইট ছাড়তে বিলম্ব। এই পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে বার্তা পাঠাল মালে দূতাবাস।

মঙ্গলবার (১৩ জানুয়া‌রি) এই বার্তা পাঠানো হয়।

এতে বলা হয়, ঢাকায় ঘন কুয়াশার কারণে মালদ্বীপ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে মালদ্বীপগামী ফ্লাইটগুলো অনেক ক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরিচালনা করা সম্ভব হচ্ছে না এবং ফ্লাইটগুলো বিলম্বে পরিচালিত হচ্ছে।

এ প্রেক্ষিতে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি যাত্রীদের বাংলাদেশে যাত্রার পূর্বে এবং বাংলাদেশে থেকে মালদ্বীপ যাত্রার পূর্বে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি নিশ্চিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


বিজ্ঞাপন


এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর