রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

এবার টয়লেটের ফ্ল্যাশ কাজ না করায় ঢাকায় ফিরল বিমান বাংলাদেশের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

Biman
বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফাইল ছবি

আবারও উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। এবার বিমানের টয়লেটের ফ্ল্যাশ কাজ না করায় ফ্লাইটটি ফিরিয়ে আনা হয়।

বৃহস্পতিবার রাত ১২টা ২৩ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩২৭ ফ্লাইট।


বিজ্ঞাপন


আরও পড়ুন: উড্ডয়নের ঘণ্টাখানেক পর ঢাকায় ফিরল বিমান বাংলাদেশের ব্যাংককগামী ফ্লাইট

তবে উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ কাজ না করায় যাত্রীরা পড়েন চরম অস্বস্তিতে। পরিস্থিতি বিবেচনায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। রাত ১টা ৩১ মিনিটে বিমানটি শাহজালালে নিরাপদে অবতরণ করে।

পরে রাত ৩টা ৩৮ মিনিটে যাত্রীদের আরেকটি উড়োজাহাজে করে আবুধাবি পাঠানো হয়। তবে সেই বিকল্প উড়োজাহাজটি মূলত ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত ছিল। যার ফলে ওই ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। 

আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটি, এক ঘণ্টা চলার পর ফিরে এলো দাম্মামের ফ্লাইট


বিজ্ঞাপন


বিমান বাংরাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংককগামী ফ্লাইটটি শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক তাহের আল মাসুদ খান জানিয়েছেন, ফেরত আসা উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়েছে এবং যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

এর আগে বুধবার (৬ আগস্ট) ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফেরত আনা হয় বিমান বাংলাদেশের ব্যাংককগামী একটি ফ্লাইট। 

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর