বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, যাত্রী নিয়ে ঢাকায় ফিরে এলো বিমানের ফ্লাইট

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ১১:০৯ এএম

শেয়ার করুন:

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। প্রায় ২৫০০ ফিট উচ্চতায় ওঠার পর ফ্লাইটটি নিরাপদে আবার ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং সফলভাবে অবতরণ করে।

শুক্রবার (২৭ জুন) সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এই ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই এয়ারক্রাফটে ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন।


বিজ্ঞাপন


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী ও ক্রু সুস্থ আছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পর প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর বিমানটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে-১৪ নম্বরে পার্ক করা হয়।

প্রাথমিকভাবে সম্ভাব্য বার্ড স্ট্রাইকের আশঙ্কায় অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে পরিদর্শন করে। তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর