শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

প্রবাসী কর্মীদের জন্য আরও ৪ রুটে বিমানের বিশেষ ভাড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

প্রবাসী কর্মীদের জন্য আরও ৪ রুটে বিমানের বিশেষ ভাড়া

মালয়েশিয়া ও সৌদি আরবের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে শ্রমিকদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ছয় দেশে কেবল প্রথমবার যাওয়ার ক্ষেত্রে এই সুবিধা মিলবে।

সোমবার (১৬ জুন) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশগামী বাংলাদেশি শ্রমিকরা একমুখী যাত্রায় এই সুবিধা পাবেন। দেশের অর্থনীতিকে সচল রাখতে যেসব প্রবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের জন্য আকাশপথে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী দিনগুলোতেও তাদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিমান।

ইতোমধ্যে জাতীয় পতাকাবাহী এই সংস্থা সৌদি আরব ও মালয়েশিয়াগামী বহির্গামী ফ্লাইটে ‘টি’ শ্রেণির রিজারভেশন বুকিং ডিজাইনের (আরবিডি) আওতায় এ সুবিধা দিয়ে আসছে।


বিজ্ঞাপন


বিশেষ রেয়াতি ভাড়ায় নতুন এ রুটগুলো যুক্ত হওয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিমানের সহায়তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছে সংস্থাটি। দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এসব শ্রমিককে ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর