মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিমান ওঠানামার সময় জানালা খুলে রাখা হয় কেন?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৪, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

plane

যারা নিয়মিত বিমানে যাতায়াত করেন তারা নিশ্চয়ই একটা বিষয়ে খেয়াল করেছেন, নির্দিষ্ট সময় জানালা খুলে দেওয়ার একটি আবেদন জানান হয়। কখনো বা কেবিন ক্রুরাই জানালা খুলে দেন। অর্থাৎজানালার পর্দা নামানো থাকলে তা তুলে দেন। কিন্তু কী কারণে এরকম করা হয় তা হয়তো অনেকেই জানেন না। তাহলে জেনে নেওয়া যাক যে, টেক-অফ এবং ল্যান্ডিংয়ের জানালার গুরুত্ব কী।

ফ্লাইট টেক-অফ এবং ল্যান্ডিং-এর সময় জানালা খোলার কারণ কী?


বিজ্ঞাপন


​যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এয়ারলাইন্স এটি করে। নিরাপত্তার কারণে টেক-অফ এবং ল্যান্ডিংয়ের সময় বিমানের পর্দা খোলা থাকতে হবে। এটি ফ্লাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়গুলোর মধ্যে অন্যতম। এবং কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে ইমার্জেন্সি এক্সিটের গুরুত্ব ও প্রয়োজনীয় বেড়ে যায়।

window_pic

​জানালা খোলা থাকলে যাত্রীদের চোখে বাইরের পরিবেশ-পরিস্থিতি নজরে আসে এবং কোনও অপ্রাসঙ্গিক পরিস্থিতি বা জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে তারা সহজেই তা দেখতে পান এবং সাহায্য চাইতে পারেন। পর্দা খোলা থাকলে কেবিন ক্রুরাও সজাগ থাকতে পারেন। এবং বিপদগ্রস্তদের উদ্ধারের প্রক্রিয়া দ্রুত করা যেতে পারে। বিমানের কোন পাশ দিয়ে বের হওয়া নিরাপদ এবং ডানা বা ইঞ্জিনে কোনও সমস্যা আছে কিনা তাও তারা দেখতে পারেন।

​ফ্লাইটের টেক অফ এবং অবতরণের সময়, বায়ুমণ্ডলীয় চাপ পরিবর্তিত হওয়ার খবর, মেঘ বা বৃষ্টি সংক্রান্ত খবরও জানালা খোলা থাকলে সঠিকভাবে জানা যায়। এর পাশাপাশি, যেকোনও জরুরি পরিস্থিতিতে ফ্লাইটে জরুরি বহির্গমনের প্রয়োজন হলে জানালা খোলা রেখে তা সহজেই করা যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিমানে কেবিন ক্রুদের কাজ কী?

​​কেবিন ক্রুরা ছোটো গোলাকার জানালা দিয়ে বাইরে দেখতে পান।

​শেষ পর্যন্ত বিমানে কেউ পড়ে রইলেন কিনা কিংবা ভিতরে ধোঁয়া বা আগুন ছড়িয়ে পড়েছে কিনা তা খোলা জানালার কভার থেকে স্পষ্ট বোঝা যায়।

plane-pic

​ফ্লাইট অবতরণের সময় ট্রে-টেবিল বন্ধ রাখতে বলা হয় কেন?

​টেক-অফ ও ল্যান্ডিং-এর সময় হঠাৎ কোনও ঝাঁকুনি বা গোলমাল হলে খোলা টেবিলের ট্রে-তে যাত্রীরা আহত হতে পারেন। জরুরি পরিস্থিতিতে তাড়াহুড়ার সময় টেবিল ট্রে যাত্রীদের যাতায়াতে বাধা দেয়। ফলে বিমানের ভিতর একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়ে বিপদের আশঙ্কা বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: বিমানবালা: শারীরিক সৌন্দর্য নাকি যোগ্যতা জরুরি

​আবার, টেক-অফ এবং ল্যান্ডিংয়ের সময়, যাত্রীদের সাধারণত সিট বেল্ট বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়। খোলা টেবিল ট্রে সিট বেল্ট বাঁধার সময় অসুবিধা সৃষ্টি করে। ট্রে বন্ধ থাকলে যাত্রী সহজে ও আরামে বসতে পারেন এবং নির্দেশ পালন করতে পারেন। ট্রে বন্ধ থাকলে খাবার বা অন্য জিনিস নিচে কোনও আবর্জনা পড়ে না এবং বিমানের ভেতরের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় থাকে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর