মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাড়ির স্টেপনি চাকা আকারে ছোট হয় কেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

শেয়ার করুন:

গাড়ির স্টেপনি চাকা আকারে ছোট হয় কেন?
গাড়ির স্পেয়ার চাকা ছোট হয় কেন?

গাড়ির স্টেপনি বা অতিরিক্ত স্পেয়ার টায়ার সাধারণ চাকার তুলনায় আকারে কিছুটা ছোট বা সরু হয়। এই বিশেষ ধরনের টায়ারকে স্পেস সেভার বা ডোনাট টায়ার বলা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সাধারণ মাপের বদলে কেন এই চাকাগুলো ছোট রাখা হয়? এর পেছনে কাজ করে চমৎকার কিছু ইঞ্জিনিয়ারিং কৌশল।

images_(1)

গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো মূলত ওজন, জায়গা এবং খরচ বাঁচানোর জন্য এই ব্যবস্থা করে থাকে। স্টেপনি ছোট ও হালকা হওয়ায় গাড়ির সামগ্রিক ওজন কমে যায়। এর ফলে জ্বালানি সাশ্রয় হয় এবং মাইলেজও ভালো পাওয়া যায়। বড় আকারের টায়ার সব সময় বহন করতে হলে গাড়ির ওপর অতিরিক্ত চাপ পড়ত এবং জ্বালানি খরচও বৃদ্ধি পেত।

images

ছোট আকারের কারণে এই টায়ার গাড়ির ডিকি বা বুটস্পেসে খুব কম জায়গা নেয়। ফলে অন্যান্য জরুরি জিনিসপত্র বা লাগেজ রাখার জন্য বেশি জায়গা পাওয়া যায়। বিশেষ করে ছোট আকৃতির গাড়িগুলোর ক্ষেত্রে এই সুবিধাটি অত্যন্ত কার্যকরী। পাশাপাশি ছোট টায়ার ও রিম তৈরিতে কাঁচামাল এবং উৎপাদন খরচ কম লাগে, যা গাড়ির দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: মোটরসাইকেলের চেইনে কত দিন পরপর তেল দেওয়া উচিত?

trye-4-20230414123524

এই বিশেষ চাকাটি মূলত জরুরি পরিস্থিতি এবং সাময়িক ব্যবহারের জন্য তৈরি করা হয়। দীর্ঘ দূরত্ব বা বেশি গতিতে এই টায়ার ব্যবহার করা উচিত নয়। সাধারণত ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে এবং স্বল্প দূরত্বের জন্য এটি উপযোগী, যার উদ্দেশ্য হলো গাড়িটিকে নিকটস্থ কোনো সার্ভিস সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়া। এছাড়া আকারে ছোট ও হালকা হওয়ার কারণে নারীরাসহ যে কেউ সহজে এই চাকা বদলাতে পারেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর