শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্ট্রিটফাইটার থেকে অফ রোডার: নতুন ৩ ইলেকট্রিক বাইক আনছে হিরো

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

স্ট্রিটফাইটার থেকে অফ রোডার: নতুন ৩ ইলেকট্রিক বাইক আনছে হিরো
স্ট্রিটফাইটার থেকে অফ রোডার: নতুন ৩ ইলেকট্রিক বাইক আনছে হিরো

ইলেকট্রিক টু-হুইলারের বাজারে নিজেদের উপস্থিতি আরও জোরালো করতে ইতালি মিলানের ইআইসিএমএ ২০২৬-এ তিনটি নতুন কনসেপ্ট মডেল প্রকাশ্যে এনেছে হিরো মোটোকর্পের ইলেকট্রিক ব্র্যান্ড ‘ভিডা’। ইউবিএক্স, ডার্ট.ই এমএক্স৭ এবং প্রজেক্ট ভিএক্সজেড নামের এই তিনটি মডেলের মধ্যে রয়েছে শহরের রাস্তায় চলার উপযোগী বাইক, অফ-রোড মোটরসাইকেল এবং জিরো মোটোরসাইকেলসের সঙ্গে যৌথভাবে তৈরি একটি ইলেকট্রিক বাইক।

আরও পড়ুন: বাজাজ চেতক: সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটার, ১ চার্জে চলে ১১১ কিমি

প্রদর্শিত কনসেপ্টগুলোর মধ্যে ভিডা ইউবিএক্স মডেলটিকে সংস্থাটি নব্য-নেকেড আরবান এক্সপ্লোরার হিসেবে তুলে ধরেছে, যার ডিজাইনে রয়েছে স্ট্রিটফাইটার ধাঁচের নকশা, চওড়া হ্যান্ডেলবার ও টিএফটি ডিসপ্লে। 

vida-three-electric-bike-concepts-eicma-2026-ubx-dirt-e-mx7-project-vxz1

অন্যদিকে অফ-রোড মোটরসাইকেলপ্রেমীদের নজর কাড়তে আনা ডার্ট.ই এমএক্স৭ মূলত প্রাপ্তবয়স্ক চালকদের জন্য তৈরি একটি উচ্চ পারফরম্যান্সের ইলেকট্রিক অফ-রোডার, যাতে দেওয়া হয়েছে মোটোক্রস বাইকের বৈশিষ্ট্য, স্পোকড হুইল ও খাঁজকাটা টায়ার। এছাড়া ভিডার তৃতীয় কনসেপ্ট প্রজেক্ট ভিএক্সজেড মার্কিন সংস্থা জিরো মোটোরসাইকেলসের যৌথ প্রযুক্তিতে তৈরি করা একটি আধুনিক ইলেকট্রিক মোটরসাইকেল। তবে তিনটি কনসেপ্টের কোনোটিরই ব্যাটারির ক্ষমতা, মোটরের শক্তি, রেঞ্জ বা বাজারে আসার নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর