শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাজাজ চেতক: সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটার, ১ চার্জে চলে ১১১ কিমি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

বাজাজ চেতক: সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটার, ১ চার্জে চলে ১১১ কিমি
ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে বড় মাইলফলক স্পর্শ করেছে বাজাজ অটো।

ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে বড় মাইলফলক স্পর্শ করেছে বাজাজ অটো। সংস্থার জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার ‘চেতক’ ভারতের বাজারে মোট ১০ লাখ বিক্রির গণ্ডি পেরিয়ে গেছে। ২০২০ সালের জানুয়ারিতে আত্মপ্রকাশের পর থেকে দেশের বাজারে এ পর্যন্ত ১০ লাখ ১ হাজার ১৩৫টি চেতক বিক্রি করেছে বাজাজ। এই সাফল্যের হাত ধরে ভারতের বাজারে ১০ লাখ ইলেকট্রিক টু-হুইলার বিক্রির মাইলফলক ছোঁয়া তৃতীয় সংস্থা হয়ে উঠেছে বাজাজ অটো। এর আগে এই নজির গড়েছিল ওলা ইলেকট্রিক এবং টিভিএস মোটর কোম্পানি।

শুরুর দিকে বিক্রি কম হলেও সময়ের সাথে সাথে এই স্কুটারের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। ২০২৬ সালে এসে বিক্রির গতি আরও বৃদ্ধি পায়। চলতি বছরে এখন পর্যন্ত ৪ লাখ ১২ হাজার ৪০৯টি চেতক বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি। বর্তমানে ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে চেতকের অংশীদারিত্ব প্রায় ২২.৫ শতাংশে পৌঁছেছে।

chetak

বাজাজ চেতকের অন্যতম বড় আকর্ষণ হলো এর কম খরচে চলার সুবিধা। এর বেস ভ্যারিয়েন্ট সি২৫০১-এ রয়েছে ২.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। সংস্থার দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জ দিলে এই স্কুটার ১১৩ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। বিদ্যুতের হিসাব অনুযায়ী, সম্পূর্ণ চার্জ দিতে আনুমানিক ২৫ রুপি খরচ হতে পারে। তবে বাস্তব ক্ষেত্রে রাস্তা ও চালানোর ধরনের ওপর ভিত্তি করে খরচ ও রেঞ্জে কিছুটা তারতম্য হতে পারে।

আরও পড়ুন: হিরো স্প্লেন্ডার প্লাসের চার ভ্যারিয়েন্ট থেকে আপনি কোনটি কিনবেন?

বর্তমানে বাজাজ চেতক একাধিক ব্যাটারি ও ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ২.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারির বেস মডেল সি২৫০১-এর এক্স-শোরুম দাম ৯৯ হাজার ৮০২ রুপি। অন্যদিকে ৩.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সি৩৫০৩ ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ২৪ হাজার ১৫৭ রুপি, যা একবার চার্জে ১৫৩ কিলোমিটার চলার ক্ষমতা রাখে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর