বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে এসেছে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মটরস লিমিটেড। জনপ্রিয় 'হান্টার ৩৫০' এবং 'ক্ল্যাসিক ৩৫০' মডেল দুটির মোট ১১টি নতুন এক্সক্লুসিভ ভেরিয়েন্ট সম্প্রতি দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

এই নতুন সংস্করণের মোটরসাইকেলগুলোর ইঞ্জিন, মেকানিক্যাল স্পেসিফিকেশন ও রাইডিং পারফরম্যান্সে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বাইকপ্রেমীদের পছন্দের কথা মাথায় রেখে মূল আকর্ষণ হিসেবে যোগ করা হয়েছে বৈচিত্র্যময় সব নতুন রঙের শেড।

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলে আনা হয়েছে মোট ৮টি আকর্ষণীয় কালার ভেরিয়েন্ট। এর মধ্যে রিও হোয়াইট, ড্যাপার গ্রে এবং গ্রাফাইট গ্রে ভেরিয়েন্টগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া টোকিও ব্ল্যাক, লন্ডন রেড, রেবেল ব্লু, মুম্বাই ইয়েলো এবং মুনশুট হোয়াইট ভেরিয়েন্টগুলোর দাম রাখা হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে আভিজাত্য ও ভিনটেজ লুক ধরে রাখতে জনপ্রিয় রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ মডেলে যুক্ত হয়েছে ৩টি রাজকীয় ভেরিয়েন্ট। যার মধ্যে মেডালিয়ন ব্রোঞ্জ ভেরিয়েন্টটির দাম ৪ লাখ ৪৫ হাজার টাকা, গান গ্রে ভেরিয়েন্টটির দাম ৪ লাখ ৫৯ হাজার টাকা এবং প্রিমিয়াম এমেরাল্ড গ্রিন ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার টাকা।
আরও পড়ুন: বাজাজের নতুন ডুয়াল-স্পোর্টস বাইকে ৬ স্পিড গিয়ারবক্স: জানুন ফিচার
বাইকগুলোর পারফরম্যান্স একই রেখে কেবল রঙের ক্ষেত্রে আনা এই বৈচিত্র্য দেশের তরুণ ও ক্লাসিক বাইক চালকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছে ইফাদ মটরস।
এজেড




