শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইকের বিক্রি শুরু: এক চার্জে চলবে ১৫৪ কিমি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

রয়েল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইকের বিক্রি শুরু: এক চার্জে চলবে ১৫৪ কিলোমিটার
রয়েল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইকের বিক্রি শুরু: এক চার্জে চলবে ১৫৪ কিলোমিটার

ভারতের আরও একটি গুরুত্বপূর্ণ শহরে বিক্রি শুরু হতে চলেছে রয়েল এনফিল্ডের (Royal Enfield) প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল ফ্লাইং ফ্লি সি৬ (Flying Flea C6)। বেঙ্গালুরু এবং হায়দরাবাদের পর এবার পুনেতেও পৌঁছে গেল এই রেট্রো স্টাইলের ই-বাইক। 

চেন্নাইভিত্তিক এই অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, পুনে শহরের ১০টি ডিলারশিপে গাড়িটির বিক্রি ও বিক্রয়োত্তর সেবার ব্যবস্থা করা হয়েছে। এর আগে বেঙ্গালুরুতে ১২টি এবং হায়দরাবাদে ৪টি ডিলারশিপে এই সেবা চালু হয়েছিল। ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

চলতি বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয়েছিল ফ্লাইং ফ্লি সি৬। বেঙ্গালুরুতে এর এক্স-শোরুম মূল্য রাখা হয়েছিল ২.৭৯ লাখ রুপি। দীর্ঘদিন ধরে কেবল বেঙ্গালুরুর বাজারেই এর বিক্রি সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তা হায়দরাবাদে প্রসারিত হয়। এবার পুনেতে বিক্রয় কার্যক্রম শুরুর মাধ্যমে পশ্চিম ভারতের বাজারে নিজেদের অবস্থান মজবুত করল সংস্থাটি।

images_(5)

এই মোটরসাইকেলে ব্যবহার করা হয়েছে ৩.৯১ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাক। সংস্থার দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জ দিলে বাইকটি সর্বোচ্চ ১৫৪ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। মোটরসাইকেলটির মোটরে স্থায়ী চুম্বকভিত্তিক বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার সর্বোচ্চ ক্ষমতা ১৫.৪ কিলোওয়াট এবং টর্ক ৬০ নিউটন-মিটার। এর তাৎক্ষণিক টর্ক শহরের রাস্তায় গতি বাড়ানোর ক্ষেত্রে বেশ কার্যকরী ভূমিকা পালন করবে।

ফ্লাইং ফ্লি সি৬ মডেলটির ডিজাইনে ঐতিহ্যবাহী রেট্রো রূপ ধরে রাখা হয়েছে। এর সামনের সাসপেনশনে বিশেষ গার্ডার ফর্ক ব্যবহার করা হয়েছে, যা এটিকে অন্যান্য আধুনিক ইলেকট্রিক মোটরসাইকেল থেকে আলাদা করেছে। নিরাপত্তার জন্য এতে দেওয়া হয়েছে বাঁক নেয়ার সময়েও কার্যকর সংবেদনশীল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) ও ট্র্যাকশন কন্ট্রোল। এছাড়া চালকের সুবিধার্থে রয়েছে পাঁচটি ভিন্ন রাইডিং মোড।

আরও পড়ুন: মাসে ৮০ হাজার ইলেকট্রিক স্কুটার তৈরির বড় লক্ষ্য বাজাজের

বাইকটি সবুজ, কালো এবং সাদা—এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। মূল এক্স-শোরুম দাম ২.৭৯ লাখ রুপি হলেও গ্রাহকদের জন্য ব্যাটারি সেবা (Battery as a Service) গ্রহণের সুযোগ রাখা হয়েছে। এই ব্যবস্থায় ব্যাটারির জন্য মাসিক বা আলাদা কিস্তির সুবিধা নিয়ে বাইকটির প্রাথমিক দাম ১.৯৯ লক্ষ টাকায় কমিয়ে আনা সম্ভব। ফ্লাইং ফ্লী সি৬-এর পাশাপাশি ভবিষ্যতে স্ক্র্যাম্বলার ঘরানার 'এস৬' (S6) নামের আরও একটি নতুন ই-বাইক বাজারে আনার কাজ করছে রয়েল এনফিল্ড।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর