শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

এমজি উইন্ডসর ইনডালজ এডিশন এলো বাজারে: জানুন ফিচার ও দাম

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

এমজি উইন্ডসর ইনডালজ এডিশন এলো বাজারে: জানুন ফিচার ও দাম
এমজি নতুন বিলাসবহুল গাড়ি আনল।

ভারতের জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া বাজারে এনেছে তাদের নতুন সংস্করণ 'এমজি উইন্ডসর ইনডালজ এডিশন'। মূলত বিলাসবহুল অভিজ্ঞতা ও অনন্য নকশার সমন্বয়ে গাড়িটি তৈরি করা হয়েছে। ৩৮ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি প্যাকযুক্ত গাড়িটি একবার পূর্ণ চার্জে ৩৩২ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এটি ১৩৬ পিএস শক্তি এবং ২০০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে পারে।

আরও পড়ুন: মারুতি ফ্রংক্স ফেসলিফটে আসছে এডিএএস ও রিয়ার ডিস্ক ব্রেক

এমজি উইন্ডসর ইনডালজ এডিশনের বাইরে রাখা হয়েছে অভিজাত 'শ্যালো গোল্ড' বডি কালার এবং তার বিপরীতে কালো রঙের ছাদ। এর পাশাপাশি কালো রঙের বাইরের পেছনের দৃশ্য দেখার আয়না (ওআরভিএম), ১৮ ইঞ্চির কালো অ্যালয় চাকা এবং সি-পিলারে বিশেষ 'ইনডালজ' ব্যাজিং গাড়িটিকে রাস্তায় এক অনন্য ও প্রিমিয়াম রূপ দেয়।

Prantika-Das-2026-10-7746ca50934d4fcba58378d6ab8dff88

গাড়ির ভেতরের সাজসজ্জায় রাখা হয়েছে 'আরবান ট্যান' ও কালো রঙের থিম। সিটের হেডরেস্টে বিশেষভাবে এমব্রয়ডারি করে 'ইনডালজ' কথাটি লেখা রয়েছে। এর পাশাপাশি পেছনের সারির যাত্রীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ বিনোদন স্ক্রিন ('প্রাইভ স্ক্রিন')। যাত্রীদের বাড়তি আরাম নিশ্চিত করতে এর সাথে রয়েছে বিশেষ থিমযুক্ত কুশন এবং গর্দান বালিশ।

ভারতে এমজি উইন্ডসর ইনডালজ এডিশনের এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ ৯৯ হাজার ৮০০ রুপি।

car

নতুন সংস্করণের উন্মোচন উপলক্ষে জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়ার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিনয় রায়না জানান, উইন্ডসর মডেলটি ইভি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। মাত্র ২৪ মাসে ৮০ হাজারের বেশি পরিবার এই গাড়িটি পছন্দ করেছেন। গ্রাহকদের রুচি ও চাহিদা পূরণে এবং বিজনেস-ক্লাস ভ্রমণের অভিজ্ঞতা দিতেই এই বিশেষ এডিশনটি বাজারে আনা হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর