বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

৭৫ হাজার টাকা ডাউনপেমেন্টে সহজ কিস্তিতে মিলছে 'হিরো এক্সট্রিম ১২৫আর'

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

৭৫ হাজার টাকা ডাউনপেমেন্টে সহজ কিস্তিতে মিলছে 'হিরো এক্সট্রিম ১২৫আর'
বাইকপ্রেমীদের জন্য মোটরসাইকেল কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ ইএমআই (EMI) সুবিধা নিয়ে এসেছে 'আমার হিরো'।

বাইকপ্রেমীদের জন্য মোটরসাইকেল কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ ইএমআই (EMI) সুবিধা নিয়ে এসেছে 'আমার হিরো'। প্রতিষ্ঠানটির নতুন এই অফারের আওতায় দেশের বাজারে সাড়া জাগানো স্পোর্টি মোটরসাইকেল 'হিরো এক্সট্রিম ১২৫আর' (Hero Xtreme 125R) এখন খুব সহজেই কিস্তিতে কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রাহকরা এখন সর্বনিম্ন ৭৫ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়েই জনপ্রিয় এই বাইকটি নিজের ঘরে তুলতে পারবেন। ক্রেতাদের আর্থিক সুবিধার কথা বিবেচনায় রেখে রাখা হয়েছে সর্বোচ্চ ২৪ মাসের সহজ কিস্তি সুবিধা। 

862620687_1121417920619578_3613535163467569182_n

এছাড়া মাত্র ১.৫% সর্বনিম্ন সার্ভিস চার্জে অত্যন্ত সহজ ও ঝামেলাহীন প্রক্রিয়ায় পুরো বিষয়টি সম্পন্ন করার সুযোগ থাকছে। গ্রাহকরা শোরুমে না গিয়ে ঘরে বসেই অনলাইনে আবেদনের মাধ্যমেও এই কিস্তি সুবিধা গ্রহণ করতে পারবেন।   

images_(1)

আরও পড়ুন: জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিস্তিতে হিরো জুম ১২৫আর স্কুটার কেনার সুযোগ

প্রযুক্তিনির্ভর ও স্পোর্টি ডিজাইনের কারণে ১২৫ সিসি সেগমেন্টে হিরো এক্সট্রিম ১২৫আর বাইকটি বাইকারদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এতে ব্যবহার করা হয়েছে ১২৪.৭ সিসির শক্তিশালী এয়ার-কুলড, ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৮,২৫০ আরপিএমে সর্বোচ্চ ১১.৪ বিএইচপি পাওয়ার এবং ৬,০০০ আরপিএমে ১০.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। পাশাপাশি বাইকটিতে উন্নত ফুয়েল ইনজেকশন (FI) প্রযুক্তি ও ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স যুক্ত থাকায় এটি দারুণ গতি ও ভালো জ্বালানি দক্ষতা প্রদান করে। রাইডারের নিরাপত্তায় বাইকটির সামনের চাকার সঙ্গে সিঙ্গেল চ্যানেল এবিএস (ABS) প্রযুক্তি যুক্ত রয়েছে এবং এতে সেলফ ও কিক—উভয় উপায়েই স্টার্ট নেওয়ার সুবিধা রাখা হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর