জনপ্রিয় স্কুটার ও বাইক কেনা আরও সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ শূন্য শতাংশ (০%) সুদে ইএমআই সুবিধা নিয়ে এসেছে হিরো বাংলাদেশ। গ্রাহকেরা এখন কোনো অতিরিক্ত সুদ বা হিডেন চার্জ ছাড়াই সর্বোচ্চ ১২ মাসের সহজ কিস্তিতে পছন্দের ‘হিরো জুম ১২৫আর’ (Hero Xoom 125R) স্কুটারটি কিনতে পারবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইএমআই সুবিধাটি দেশের ৩৪টিরও বেশি বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। শুধু জুম ১২৫আর স্কুটারই নয়, হিরোর সব মোটরসাইকেল ও স্কুটার মডেলের জন্যই বিশেষ এই অফার চালু করা হয়েছে। ঝামেলামুক্ত ও সহজ প্রক্রিয়ায় এই সুবিধা উপভোগ করা যাবে।
আরও পড়ুন: ৮৪ হাজার টাকায় কিনুন হিরো গ্ল্যামার আরই মডেলের বাইক!
দেশের নিবন্ধিত ১৮টি অথরাইজড হিরো শোরুম থেকে সরাসরি ক্রেতারা অফারটি গ্রহণ করতে পারবেন। এ সুবিধা ও অফার সংক্রান্ত যেকোনো তথ্য জানতে হিরো অফিসিয়াল শোরুম ভিজিট করুন।
এজেড




