বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

কেটিএমের এই বাইকে পাবেন কুইকশিফটার, ট্র্যাকশন কন্ট্রোল ফিচার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

কেটিএমের এই বাইকে পাবেন কুইকশিফটার, ট্র্যাকশন কন্ট্রোল ফিচার

কেটিএম ২০০০ ডিউক (KTM 200 Duke) বাইকে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। ডিলারশিপে আপডেটেড মোটরসাইকেলটি দেখা গিয়েছে, যা আনুষ্ঠানিক লঞ্চের আগেই নতুন প্রযুক্তিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন এই মডেলে বাই-ডিরেকশনাল কুইকশিফটার, রাইড-বাই-ওয়্যার থ্রটল, ট্র্যাকশন কন্ট্রোল এবং রাইড মোডস যুক্ত হতে পারে। তবে ইঞ্জিন ও সাসপেনশনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্তমানে বাইকটির এক্স-শোরুম দাম ২.০৫ লাখ টাকা এবং এই নতুন আপডেটের ফলে দাম প্রায় ৪,০০০ টাকা বাড়তে পারে বলে সূত্রের দাবি। চলতি বছরেই এই বাইকে বড় ফ্রন্ট ডিস্ক এবং হালকা চাকার মতো কিছু পরিবর্তন আনা হয়েছিল।

আরও পড়ুন: জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিস্তিতে হিরো জুম ১২৫আর স্কুটার কেনার সুযোগ

বাই-ডিরেকশনাল কুইকশিফটার ও উন্নত প্রযুক্তি

আপডেটেড কেটিএম ২০০ ডিউকের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে বাই-ডিরেকশনাল কুইকশিফটার। এই প্রযুক্তির সাহায্যে ক্লাচ ব্যবহার না করেই খুব সহজে উপরের ও নিচের দিকে গিয়ার বদলানো সম্ভব। কেটিএম ২৫0 ও ৩৯০ ডিউকের মতো বড় মডেলগুলোতেও এই সুবিধা রয়েছে। এছাড়া নতুন মডেলে রাইড-বাই-ওয়্যার থ্রটল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ট্র্যাকশন কন্ট্রোল এবং রাইড মোডের মতো আধুনিক ইলেকট্রনিক ফিচারগুলো যুক্ত করা সহজ হবে। ট্র্যাকশন কন্ট্রোল পিছনের চাকার গ্রিপ হারানোর ঝুঁকি কমাবে এবং সুইচগিয়ারেও কিছু পরিবর্তন এনে এটিকে আরও আধুনিক করা হয়েছে।

kmt_inner_pic

ইঞ্জিন ও সম্ভাব্য দাম

নতুন ফিচার যুক্ত হলেও বাইকটিতে আগের ১৯৯.৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিনই বহাল থাকছে, যা থেকে ২৫ এইচপি শক্তি এবং ১৯.৩ এনএম টর্ক পাওয়া যায়। এর সঙ্গে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স। বর্তমানে বাইকটির দাম ২.০৫ লাখ রুপি হলেও নতুন ফিচার যুক্ত হওয়ায় দাম কিছুটা বাড়তে পারে। বাজারে এলে বাজাজ পালসার এনএস ২০০-এর মতো বাইকগুলোর সঙ্গে এর প্রতিযোগিতা আরও জমজমাট হয়ে উঠবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর