শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

হিরো এক্সট্রিম ২৫০আর কার্বন: আধুনিক ফিচারে ভরা দুর্দান্ত মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

হিরো এক্সট্রিম ২৫০আর কার্বন বাইকের দাম, ফিচার ও অন-রোড দামের বিস্তারিত
হিরো এক্সট্রিম ২৫০আর কার্বন বাইকের দাম, ফিচার ও অন-রোড দামের বিস্তারিত

আধুনিক ইলেকট্রনিক ফিচার ও স্পোর্টি ডিজাইনের সুবাদে বাজারে নতুন করে নজর কাড়ছে হিরো এক্সট্রিম ২৫০আর কার্বন। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, বাইকটির এক্স-শোরুম দাম ১ লক্ষ ৯৮ হাজার রুপি। তবে ভারতের বিভিন্ন শহরে রেজিস্ট্রেশন, আরটিও চার্জ ও বিমার খরচ যোগ হওয়ায় অন-রোড দামে তারতম্য দেখা যাচ্ছে।

৫টি প্রধান শহরে হিরো এক্সট্রিম ২৫০আর কার্বনের অন-রোড দামের চিত্রটি ভিন্ন। বিভিন্ন রাজ্যে রোড ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফি আলাদা হওয়ায় এই পার্থক্য তৈরি হয়েছে। যেমন— দিল্লিতে বাইকটির আনুমানিক অন-রোড দাম ২ লক্ষ ২৬ হাজার ৯৩০ রুপি, কলকাতায় ২ লক্ষ ৩১ হাজার ১০০ রুপি, মুম্বাইয়ে ২ লক্ষ ৩৩ হাজার ৩৩০ রুপি, চেন্নাইতে ২ লক্ষ ৩৫ হাজার ১৫৫ রুপি এবং বেঙ্গালুরুতে সর্বোচ্চ ২ লক্ষ ৫১ হাজার ৫১০ রুপি পর্যন্ত হতে পারে। এই হিসাব অনুযায়ী, দিল্লি ও বেঙ্গালুরুর অন-রোড দামের পার্থক্য প্রায় ২৪ হাজার ৬৫০ রুপি, যার মূল কারণ কর্ণাটকের তুলনামূলক বেশি রোড ট্যাক্স।

hero

সাধারণ সংস্করণের তুলনায় কার্বন ভ্যারিয়েন্টের দাম প্রায় ১৫ থেকে ১৭ হাজার রুপি বেশি রাখা হয়েছে। তবে এই অতিরিক্ত দামের বিনিময়ে মিলছে বেশ কিছু উন্নত ইলেকট্রনিক ও প্রযুক্তিগত সুবিধা। বাইকটিতে যুক্ত করা হয়েছে রঙিন টিএফটি ডিসপ্লে, রাইড-বাই-ওয়্যার থ্রটল এবং চারটি ভিন্ন রাইডিং মোড। এর পাশাপাশি চালকের সুরক্ষায় রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম।

আরও পড়ুন: ২৫০ সিসির নতুন পালসার আনল বাজাজ, দাম দেড় লাখ

দীর্ঘ পথচলা ও রাইডিং আরও আরামদায়ক করতে এতে দেওয়া হয়েছে দ্বিমুখী কুইকশিফটার, যার মাধ্যমে ক্লাচ ব্যবহার না করেই গিয়ার পরিবর্তন করা সম্ভব। দীর্ঘ ও ফাঁকা রাস্তায় নির্দিষ্ট গতি বজায় রাখতে ক্রুজ কন্ট্রোলের সুবিধাও রাখা হয়েছে। নান্দনিক লুকের জন্য কার্বন রেড, কার্বন ব্ল্যাক এবং কার্বন হোয়াইট—এই তিনটি আকর্ষণীয় রঙে বাইকটি বাজারে উপলব্ধ করা হয়েছে।

images

হিরো এক্সট্রিম ২৫০আর অনুমোদিত ডিলারশিপ অথবা সংস্থার সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বুক করা যাচ্ছে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, কার্বন ভ্যারিয়েন্টের ডেলিভারি আগামী ১ নভেম্বর, ২০২৬ থেকে শুরু হবে। তবে বুকিং চূড়ান্ত করার আগে নিজ নিজ শহরের ডিলারের কাছে অন-রোড দাম, উপলব্ধতা এবং ডেলিভারির সঠিক সময় যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর