সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

পেট্রোল নাকি ইলেকট্রিক স্কুটার: খরচের হিসেবে কোনটি এগিয়ে?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম

শেয়ার করুন:

পেট্রোল নাকি ইলেকট্রিক স্কুটার: কোনটি বেশি সাশ্রয়ী? ৫ বছরের খরচের হিসাব
পেট্রোল নাকি ইলেকট্রিক স্কুটার: কোনটি বেশি সাশ্রয়ী? ৫ বছরের খরচের হিসাব

দুই চাকার যানবাহনের বাজারে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা বেশ দ্রুগতিতেই বাড়ছে। তবে শোরুমে নতুন স্কুটার কিনতে গিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন—প্রচলিত পেট্রোল চালিত স্কুটার নেওয়া লাভজনক হবে, নাকি পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে? এর মূল কারণ হলো দুইটি যানের ক্রয়মূল্য এবং চালানোর খরচে বড় ধরনের পার্থক্য রয়েছে। দীর্ঘমেয়াদে ৫ বছরের সামগ্রিক হিসাব পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় কোনটি আপনার পকেটের জন্য বেশি সাশ্রয়ী।

নতুন স্কুটার কেনার ক্ষেত্রে প্রথমেই নজর দিতে হয় অন-রোড মূল্যের দিকে। ভালোমানের যেকোনো পেট্রোল স্কুটারের গড় দাম পড়ে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ টাকা। অন্যদিকে, বেশ ভালো রেঞ্জ ও ফিচারের একটি ইলেকট্রিক স্কুটার কিনতে প্রাথমিক খরচ হতে পারে প্রায় ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা। অর্থাৎ, কেনার শুরুতেই ইলেকট্রিক স্কুটারের পেছনে প্রায় ৩০ থেকে ৪৫ হাজার টাকা অতিরিক্ত গুণতে হয়।

images_(4)

তবে প্রাথমিক দামের এই পার্থক্য দূর হয়ে যায় দৈনন্দিন ব্যবহারের খরচে। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার যাতায়াত করলে ৫ বছরে পেট্রোল বাবদ খরচ দাঁড়িয়ে যেতে পারে ১ লাখ ২৫ হাজার টাকারও বেশি। এর বিপরীতে, বাড়িতেই নিয়মিত চার্জ দিলে ৫ বছরে বিদ্যুৎ বিল বাবদ খরচ হতে পারে আনুমানিক ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার মতো। ফলে প্রতিদিনের যাতায়াতে ইলেকট্রিক স্কুটার এক বিশাল অঙ্কের জ্বালানি খরচ বাঁচিয়ে দেয়।

আরও পড়ুন: ট্রাকের পেছনে কেন লেখা থাকে 'Horn Ok Please’

রক্ষণাবেক্ষণ বা সার্ভিসিং খরচের দিকে তাকালেও ইলেকট্রিক স্কুটার অনেকটাই এগিয়ে। পেট্রোল স্কুটারে নিয়মিত ইঞ্জিনের টিউনিং, ইঞ্জিন অয়েল পরিবর্তন, এয়ার ফিল্টার ও স্পার্ক প্লাগ পাল্টানোর পেছনে ৫ বছরে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়। কিন্তু ইলেকট্রিক স্কুটারে জটিল ইঞ্জিন না থাকায় এই ধরনের রক্ষণাবেক্ষণের ঝামেলা নেই। ব্রেক প্যাড, টায়ার ও সাধারণ পার্টস মিলে ৫ বছরে এর পেছনে খরচ হয় মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা।

scooter

অবশ্য ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে সবচেয়ে বড় চিন্তার বিষয় ব্যাটারির স্থায়িত্ব। অধিকাংশ কোম্পানি ব্যাটারিতে দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি দিলেও ৫ বছর পর ব্যাটারি পরিবর্তন করতে হলে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হতে পারে। এই খরচটি যুক্ত করার পরও, যারা দৈনিক গড়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার পথ পাড়ি দেন, তাদের জন্য ৫ বছরের মেয়াদে ইলেকট্রিক স্কুটারই চূড়ান্তভাবে সাশ্রয়ী সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর